নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নববর্ষে আমাদের অঙ্গীকার হোক জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার মূলোৎপাটন।
তিনি বলেন, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায় তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার বাসাবোর রাজারবাগ অভয় বিনোদিনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রাজারবাগ জণকল্যান সমিতি আয়োজিত বাংলা বর্ষবরণ ও পরিবার দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাজাহান খান বলেন, জঙ্গিরা ১ লা বৈশাখ এলেই দেশে তাণ্ডব চালায়। তারা জানেনা এদেশের মাটি দুর্জয় ঘাটি। তিনি বলেন, যারা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করে তাদেরকে ছাড় দেয়া হবে না।তিনি বলেন, নতুন বছরে পাঁ রেখে আমারা উন্নয়নের মাইলফলকে পৌঁছে যাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাস। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহ আনিছুর রহমান, গোলাম জিলানী ও সংগঠনের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পাটোয়ারী প্রমূখ।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]