আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, কিছু কিছু লোক দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে, তার গতি অনেকটাই কম।

সমাজের সবাইকে শুদ্ধি অভিযানের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।

রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগুবে। যে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে ২৪-এর গণঅভ্যুত্থান, সে আওয়ামী লীগের সাথে কোনো আপস হতে পারে না।

দেশকে রক্ষা করতে বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অলি।

তিনি আরো বলেন, শেখ হাসিনা তার সব বস্ত্র নিয়ে পালাতে পারেননি। অনেক কাপড়-চোপড় রেখে যেতে হয়েছে তাকে। এ অবস্থা কেন সৃষ্টি হলো? এটা হয়েছে তাদের স্বৈরাচারী সরকারের মনভাবের কারণে। তারা মানুষকে মানুষ মনে করেনি। আওয়ামী লীগ এখনো জনগণকে হেয় প্রতিপন্ন করে বিবৃতি দিচ্ছে বলেও দাবি অলি আহমদের।

এনএইচ