বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার পর রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান।

অলি আহমদ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘রাজনৈতিক বিভক্তি ও দলীয় কিংবা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি দেশের সব নাগরিকের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নবনির্বাচিত রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অলি আহমদ আরও বলেন, ‘রাজনৈতিক বিভক্তি এবং দল বা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতি সব নাগরিকের রাষ্ট্রপতি হবেন—এটাই প্রত্যাশা।’

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এস