বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরাই দেশব্যাপী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বেলা ১১টায় পঙ্গু হাসপাতালে নির্বাচনকালীন সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়ার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের থামাতে হবে। এরাই বিভিন্ন ধরনের সহিংসতা চালিয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, ‘মানুষের অধিকার রক্ষায় যা যা করা দরকার, আমরা তাই করবো। কারও জন্য মায়া কান্না কাঁদবো না।
চাঁপাইনবাবগঞ্জের ইউপি সদস্য নূরজাহানের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন,‘স্থানীয় বিএনপি নেতার নির্দেশে এ হামলা হয়েছে। আমরা কি তাকে ছেড়ে দেব? তাদের বিচার করা হবে।’
শেখ হাসিনা বলেন,‘যারা নূরজাহানের ওপর হামলা করে তার হাত-পায়ের রগ কেটে দিয়েছে, তার স্তন কেটে দিয়েছে,আমি জানি না তারা কোনো মায়ের সন্তান কিনা। জানি না তারা কোনো মায়ের কোলে বড় হয়েছে কিনা। তারা কিভাবে এ হামলা করতে পারে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি-জামায়াতের আন্দোলন মানে মানুষ খুন। মানুষ হত্যা করা তাদের পছন্দ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে তারা সিলেটে গিয়ে কুপিয়েছে। তারা সারা দেশের প্রত্যেক জায়গায় গিয়ে মানুষ হত্যা করেছে, সহিংসতা চালিয়েছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এখন তো তিনি বিরোধী দলীয় নেতা নন, তিনি বিএনপি নেতা। তিনি রাজাকার-সন্ত্রাসীদের দিয়ে এসব সহিংসতা চালাচ্ছেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রশাসন নিষ্ক্রিয় নয়, আচমকা হামলা হচ্ছে। যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
এ সময় অপরাধীদের বিচার করা এবং যারা বিভিন্ন সময় সহিংসতায় আক্রান্ত হয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]
রাজনীতি
খালেদার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরাই সহিংসতা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরাই দেশব্যাপী সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বেলা ১১টায় পঙ্গু হাসপাতালে নির্বাচনকালীন সহিংসতায় আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।





