৭ নভেম্বর উপলক্ষে আগামী ৮ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি বলে জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস উপলক্ষে পরদিন ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। এ জন্য আইনশৃংখলা বাহিনীর কাছে অনুমতি চাওয়া হয়েছে।
জেড