ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি আইআরজিসির মহাকাশ বাহিনীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার (৩ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে তার বক্তব্যের কথা তুলে ধরা হয়।
ইরানের ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বালালি বলেন, সামরিক প্রয়োজন বিবেচনায় ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা ধীরে ধীরে গড়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র শিল্প এখন এমন পর্যায়ে এসেছে, যেখানে দেশটি নিজস্ব সক্ষমতায় প্রয়োজনীয় অস্ত্র তৈরি করতে পারে।
ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ব্যাখ্যা করতে শিল্পীর উদাহরণ টানেন আইআরজিসির এই কর্মকর্তা।
তিনি বলেন, একজন শিল্পী যখন প্রয়োজনীয় সরঞ্জাম ও কৌশল আয়ত্ত করে ফেলেন, তখন নিজের দক্ষতা কাজে লাগিয়ে নিজের ইচ্ছামতো যেকোনো ছবি আঁকতে পারেন। ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাকেও তিনি একইভাবে ব্যাখ্যা করেন।
বালালির বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় প্রযুক্তি, সরঞ্জাম ও কৌশল আয়ত্তে আসার পর ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা এখন অনেক বেশি স্বনির্ভর হয়ে উঠেছে।
এস











