মঙ্গলবার (৪ জুলাই) এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম বলেন,‘আমাদের পরম শ্রদ্ধেয় শহীদের বাবা আকবর আলী গাজী আজ সকাল সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ অভিভাবক। তার ইন্তেকালে ছাত্রশিবির একজন শ্রদ্ধাভাজন অভিভাবককে হারাল।

প্রিয় সন্তান মো: আবুল কালামের শাহাদাতের পর শহীদের গর্বিত বাবা হিসেবে প্রত্যাশার দৃষ্টি দিয়ে তাকিয়েছেন প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি। আর দ্বীন বিজয়ের জন্য স্বপ্ন দেখে গিয়েছেন মৃত্যু পর্যন্ত। ছাত্রশিবিরের প্রতি তার ভালোবাসা, উৎসাহ ও দিকনির্দেশনা সংগঠনের নেতাকর্মীরা কোনোদিন ভুলবে না। তার ইন্তেকালে সংগঠনের সকল জনশক্তি গভীরভাবে শোকাহত!

আমরা মহান আল্লাহর কাছে শহীদের বাবার জন্য দোয়া করছি। তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্যধারণ করার তাওফিক দান করেন। আমিন। (প্রেস বিজ্ঞপ্তি)

এন