দেশে এখন হাসিনা মার্কা নির্বাচন আর হাসিনা মার্কা গণতন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশ থেকে সত্যিকারের গণতন্ত্র আওয়ামী লুটপাট আর নির্যাতনে কারণে হারিয়ে গেছে।
বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন দ্বিতীয় পর্বের চিত্র তুলে ধরতে আয়োজিত ৩য় বারের মত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য নয়, প্রধানমন্ত্রীকে তুষ্ট করতেই নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে। আর এজন্য জনগণের বিরুদ্ধে দাড়িয়ে জবরদখলকারী নির্বাহী বিভাগের হুকুম পালনে নিজেদের নিয়োজিত রাখছে তারা।
রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ছিলো একদলীয় জাতীয় নির্বাচন করার কারণে নিজেদের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হয়ে কমিশন উপজেলা নির্বাচন অবাধভাবে অনুষ্ঠিত করে নিরপেক্ষতার প্রমান দেবে। কিন্তু তারা সে দায়িত্ব পালনের ব্যর্থ হয়েছে।
নির্বাচন কমিশনের এমন একমাত্রিক ও একমুখী আচরণেরও নিন্দা জানান তিনি।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় বিএনপি সমর্থক সাদ্দাম হোসেনকে নিজেদের কর্মী দাবী করে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনা বর্তমান অবৈধ সরকারের হত্যা, গুমের ধারাবাহিকতারই অংশ।
সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতারা প্রমূখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ২৭ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম)// জেআই[/b]
রাজনীতি
দেশে এখন হাসিনা মার্কা নির্বাচন ও গণতন্ত্র চলছে: রিজভী
দেশে এখন হাসিনা মার্কা নির্বাচন আর হাসিনা মার্কা গণতন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, দেশ থেকে সত্যিকারের গণতন্ত্র আওয়ামী লুটপাট আর নির্যাতনে কারণে হারিয়ে গেছে।





