বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমদ বলেছেন, বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা সরকারের বিকৃত নেশায় পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘৫ জানুয়ারি ভোটারবিহীন অবৈধ নির্বাচন এবং ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠা করা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমাম সরকারি ষড়যন্ত্রের চিচিং ফাঁক করে দিয়েছেন।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
রিজভী আহমদ আরও বলেন, ‘৭৫ এর প্রাথমিক বাকশাল সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান দ্বিতীয় বাকশাল সরকারও বেশিদিন টিকে থাকতে পারবে না। তীব্র গণআন্দোলনের মুখে এ অবৈধ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।’
এআর





