বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা দেশে যে অরাজকতা শুরু করেছেন তাতে বাংলাদেশ আর গণপ্রজাতন্ত্রী নয় গণখুন-গুমতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জেড ফোর্স’র উদ্যোগে জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ‘গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে খালেদা জিয়ার গুম-হত্যার প্রতিবাদে সভা করার কথা ছিল। কিন্তু শেখ হাসিনা তা করতে দিচ্ছেন না। মিটিং করা, মিছিল করা এবং কথা বলা জনগণের মৌলিক অধিকার। আর আপনি (শেখ হাসিনা) মানুষের সেই অধিকার কেড়ে নিয়ে যা করছেন তাতে আপনার পিতার মত পরিণতি আপনারও হতে পারে।’
তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট যাই বলুক মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার পরও এই দেশকে যদি গণতান্ত্রিক দেশ বলা হয় তাহলে আমি তা মেনে নিতে পারি না।’
তিনি আওয়ামী লীগের নেতাদের প্রতি আফসোস করে বলেন, ‘তাদের মধ্যে এমন অনেক নেতা রয়েছেন যারা দেশকে স্বাধীন করার জন্য সংগ্রাম করেছেন। কিন্তু তারা এখন কেবলমাত্র নিজেদের গদি রক্ষার জন্য শেখ হাসিনার পায়ের কাছে পড়ে তার মিথ্যা গুনকীর্তন করছেন।’
মঞ্জুর হত্যার বিচারের কথা উল্লেখ করে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা মঞ্জুর হত্যার আসামি করেছেন এরশাদকে। কিন্তু মামলা চলাকালীন অবস্থাতেই এরশাদকে আপনার (শেখ হাসিনা) বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন। এটা কিভাবে সম্ভব?’
র্যা ব প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কারণে র্যােব সৃষ্টি করা হয়েছিল, রাজনৈতিক কারণে তা নস্যাৎ করা হয়েছে।’
তিনি বলেন, আমরা আজ ভারতের বাজারে পরিণত হয়েছি। ভারত আমাদের জনগণের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায়নি। তারা চেয়েছিল আমাদের পণ্যের বাজার। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে সেই বাজার তৈরি করে দিয়েছেন।’
সংগঠনের আহ্বায়ক জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, ছড়াকার আবু সালেহ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,২২মে (টাইমনিউজবিডি.কম)[/b]
দেশ আজ গণখুন-গুমতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘শেখ হাসিনা দেশে যে অরাজকতা শুরু করেছেন তাতে বাংলাদেশ আর গণপ্রজাতন্ত্রী নয় গণখুন-গুমতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে।’ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জেড ফোর্স’র উদ্যোগে জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ‘গণতন্ত্র ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির
পলাতক ও ফাঁসির দণ্ড পাওয়া আসামি হিসেবে ভারত থেকে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
‘শেখ হাসিনার পালানোর তথ্য জানা যেত না তাহসিফের ভিডিও ছাড়া’
‘তাহসিফ ভিডিও না করলে’ অজানা থাকত শেখ হাসিনা কীভাবে ‘পালিয়ে গেছেন’ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী।
সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।
শেখ হাসিনার ট্রাভেল পাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে দেশটির সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা নিজে দেশে ফিরেন অথবা তাকে ফিরিয়ে আনা হোক সরকারের চাওয়া একই। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শাপলা চত্বর গণহত্যা শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
রাজধানীর মতিঝিলের শাপলাচত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আজ।
















