শিক্ষানীতি ও পাঠ্য সিলেবাস দ্রুত ঠিক না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।
শনিবার বিকেলে দলটির ঢাকা মহানগর দক্ষিণ ও আওতাধিন থানা শাখার যৌথসভায় তিনি বলেন, ‘শিক্ষানীতির আলোকে যে পাঠ্যসূচি ঠিক করা হয়েছে তাতে ইসলামী চিন্তা-চেতনা ধ্বংস করার অপচেষ্টা করছে।
তিনি আরো বলেন, ‘দ্রুত এই পাঠ্যসূচি সংশোধন না করলে সর্বত্র আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। সিলেবাস থেকে নৈতিকতা বিবর্জিত লেখা বাদ দিয়ে শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ, শেখ মুহাম্মদ নুর-উন নাবী, হুমায়ুন কবীর, মাওলানা ফখরুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক ফজলুল হক মৃধা, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নাযীর আহমাদ শিবলী, মুহাম্মদ ইবরাহীম কোব্বাদী প্রমুখ।
মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্য বৃদ্ধি করে একদল অতি মুনাফাখোর লোক রোজাদারদের কষ্ট ফেলেছে। তিনি বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।
ওএফ





