বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশী-বিদেশীদের নিয়ে যতই ষরযন্ত্র করুকনা কেন মেয়াদপূর্ণ হওয়ার ১ দিন আগেও ক্ষমতা ছাড়বোনা বলে জানিয়েছেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রবিবার বিকালে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কাফরুল থানা আওয়ামী লীগ এবং ৪, ১৩, ১৪, ১৬ ও ৯৪ নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যতই ষরযন্ত্র করুকনা কেন এদেশের মানুষ তাদেরকে হত্যাকারী হিসেবে চিনে ফেলেছে। তাদের কোন ষরযন্ত্র সফল হবেনা।
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা ৫ বছরের জন্য ক্ষমতায় এসেছি। বিরোধীদের সকল ষরযন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৫ বছর ক্ষমতায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৬ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)// এসআর [/b]
মেয়াদপূর্ণ হওয়ার ১দিন আগেও ক্ষমতা ছাড়বোনা: মায়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশী-বিদেশীদের নিয়ে যতই ষরযন্ত্র করুকনা কেন মেয়াদপূর্ণ হওয়ার ১ দিন আগেও ক্ষমতা ছাড়বোনা বলে জানিয়েছেন দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মিয়া গোলাম পরওয়ার মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসভায় বিএনপির বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও উন্নয়নবঞ্চনার অভিযোগ তুলে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাগুরা মার্কা নির্বাচনের চেষ্টা করলে আবারও ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।’
ফ্রান্সে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, মেয়রদের কারফিউ জারির ক্ষমতা
ফ্রান্সে চলমান বিক্ষোভ, দাঙ্গা ও লুটপাটের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ। সহিংসতা মোকাবিলা ও সাধারণ মানুষের জানমাল রক্ষায় কয়েকটি শহরের মেয়রদের আংশিক কারফিউ জারির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।
অ্যাটর্নি জেনারেল মন্ত্রীকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে
মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
ডা. শফিকুর রহমান এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে ক্ষমতা গেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বর্তমান সরকারের পরিণতিও আগের সরকারের মতো হতে পারে। তাঁর অভিযোগ, দেশে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণ অব্যাহত রয়েছে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও জনগণের প্রত্যাশা পূরণ করা হচ্ছে না।
















