প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি সব সময় অপরাজেয়। অন্যায়ের কাছে আমরা কখনোই মাথানত করব না।
শনিবার সকালে আন্তর্জাতিক রোটারি শান্তি সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের পেট্রলবোমা মেরে মানুষ হত্যা ও নাশকতার আন্দোলনে এ পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরও কয়েক শতাধিক মানুষ।
বিএনপি-জামায়াত জোট যেন দেশের মানুষের বিরুদ্ধেই ‘যুদ্ধ’ ঘোষণা করেছে। ঠিক একাত্তরের মুক্তিযুদ্ধে এ ধরনের ঘটনা আমরা দেখেছিলাম। একই কায়দায় এবারও হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে।
এই অবস্থা থেকে উত্তরণে সরকারের সচেষ্ট থাকার কথা জানিয়ে তিনি বলেন, “এ হিংস্র হায়েনাদের সন্ত্রাসী কর্মকাণ্ড সমগ্র জাতি রুখে দাঁড়াবে। এদের পরাজিত করে আমরা দেশে শান্তি প্রতিষ্ঠিত করব। এটা আমাদের প্রতিজ্ঞা। ইনশাল্লাহ, আমরা একাজে সফল হব।”
৫ জানুয়ারির নির্বাচন বন্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে পুলিশ-বিজিবি-আনসার-সেনাবাহিনীর ২০ জন সদস্যসহ দেড়শ’ মানুষের নিহত হওয়ার কথাও উল্লেখ করেন সরকার প্রধান।
তাদের সহিংস হামলা, পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলায় নিহত হয়েছে প্রায় ২০০ নিরীহ মানুষ। নির্বাচনের দিন ৫৮২টি স্কুলে আগুন দিয়েছে। প্রিসাইডিং অফিসারসহ ২৬ জনকে হত্যা করেছে।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার অংশ না নেওয়াকে ‘রাজনৈতিক ভুল’ মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “তাদের ভুলের খেসারত জনগণকে দিতে হবে কেন?”
আওয়ামী লীগ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশকে পিছিয়ে নিতে বিএনপি-জামায়াত জোট আবার ‘মানুষের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করেছে।
জেএ





