২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, অস্ত্রবাজ আওয়ামী লীগের জন্য সেনা প্রয়োজন না হতেই পারে,কিন্তু নিরস্ত্র ভোটারদের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন জরুরী। গ্রহণযোগ্য নাসিক নির্বাচনে ও দলবাজ প্রশাসনের আমুল পরিবর্তনের জন্য সেনা মোতায়েন করা প্রোয়োজন।
মায়ানমারের রোহিঙ্গা গণহত্যাকে ইতিহাসের ভয়ংকর মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে তিনি সর্বহারা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবার দাবি জানান। বিশ্বের অন্যতম সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মুসলিম রোহিঙ্গাদের দিকে বন্দুক তাক করতে পারে না। এই দুঃসময়ে আমরা রোহিঙ্গা ভাইদের পরিত্যাগ করতে পারি না।
আফসোস দেশে পুতুল সরকার আছে,পুতুল নাচও আছে। কিন্তু কোন কাজের কাজ হয় না। দেশে নির্বাচিত জনগণের সরকার থাকলে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কার্যকর ভূমিকা পালন করতে পারতো। অং সান সুচিকে শান্তির জন্য নোবেল দেওয়া হয়। অথচ তার সরকারের আমলেই ঠান্ডা মাথায় রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠিকে নিশ্চিহ্ন করা হচ্ছে। তিনি জাতিসংঘ ও মুসলিম বিশ্বকে এ অবস্থা সমাধানের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
ছাত্রদের অতীত গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, মায়ানমারের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন।
তিনি আজ বিকালে ফটো জার্নালিস্ট মিলনায়তনে জাগপা ছাত্রলীগের নারায়নগঞ্জ জেলার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নারায়নগঞ্জ জেলা জাগপা ছাত্রলীগের সভাপতি শাহ আবু জাফরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাগপার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, সহ সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমান, জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, সহ সভাপতি নাহিদ হাসান, প্রচার সম্পাদক আবু নাঈম, ছাত্রনেতা জীবন চৌধুরী, নগর জাগপা ছাত্রলীগের মানিক সরকার,মীর আমির হোসেন,এম.এ নুর ইসলাম,মেহেদি প্রমুখ।
এআই





