প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

একটি ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেলাই মেশিন চালাতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে তিনি বড়শি দিয়ে মাছ ধরছেন।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করা হয়। পোস্ট করার পর দ্রুত তা ভাইরাল হয়ে পড়ে।

ছবি দুটির ক্যাপশনে যা লেখা হয়েছে তা টাইমনিউজবিডি’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:

“সাধারণ বাঙালি নারী আমাদের প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা।

নানা ব্যাস্ততার মাঝে তিনি অবসর পেলেই সেলাই করেন কাপড় আর মাছ ধরতে যান গণভবনের পুকুরে।

সব হারিয়ে দেশের জন্য সারাদিন কাজ করে যাওয়া এই অনন্য সাধারণ মানুষটির জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।
#শেখহাসিনা

কৃতজ্ঞতা: সালমান এফ রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা।”

এমবি