আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন,বাংলার মানুষ জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছে। অচিরেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হবে।
শুক্রবার বিকালে রংপুর টাউন হলে মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বিএনপি একদিকে সরকারকে অবৈধ বলছে, আবার সেই সরকারের সাথে আলোচনা করতে চাইছে,এটা হতে পারেনা। আলোচনায় আসতে হলে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন জামায়াতকে ছাড়তে হবে।
মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিউর রহমান শফির সভাপতিত্বে সমাবেশে নগরীর ৩৩ ওয়ার্ডের নেতাকর্মী ছাড়াও কেন্দ্রীয় নেতা কর্নেল (অব.) ফারুক খান এমপি,খালিদ মাহমুদ চৌধুরী ও অসিম কুমার এমপি উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //  জেআই[/b]