বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, সরকার মিথ্যাচার ও জালজালিয়াতির মাধ্যমে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে প্রাণদন্ডে দন্ডিত করে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করার ষড়যন্ত্র করছে। কিন্তু ষড়যন্ত্র করে মানুষ খুন করা গেলেও একটি আদর্শকে কখনোই খুন বা নির্মূল করা যায় না।

তিনি শুক্রবার  ঢাকা মহানগরীর রমনা জোন আয়োজিত আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দান এবং সাবেক আমীরে জামায়াত মরহুম অধ্যাপক গোলাম আযমের রূহের মাগফিরাত ও ষড়যন্ত্রের শিকার সকল নেতৃবৃন্দের জন্য দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা  বলেন।  

সেলিম উদ্দীন আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীরা মৃত্যুকে কখনো পরোয়া করে  না বরং মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করার জন্যই তারা এ পথ বেছে নিয়েছে। তাই ফাঁসির রশির ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিচ্যুত করা যাবে না বরং আমরা জীবনের বিনিময়ে হলেও নেতৃবৃন্দকে মুক্ত করেই ছাড়বো-ইনশা আল্লাহ।

তিনি  দন্ডাদেশ বাতিল করে অবিলম্বে মাওলানা মতিউর রহমান নিজামীকে নিঃশর্ত মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবী জানান। এবং মরহুম অধ্যাপক গোলাম আযমের শাহাদাত কবুল, রূহের মাগফিরাত কামনা ও জুলুম-নির্যাতনের শিকার নেতৃবৃন্দের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু. রেজাউল করিম, তেজগাঁও থানা আমীর সালাহউদ্দীন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আমীর হাফেজ মিজানুর রহমান, শেরেবাংলানগর সেক্রেটারি আব্দুল আউয়াল আজম, জামায়াত নেতা জিল্লুর রহমান ও সাইফুল ইসলাম প্রমূখ।

জেআই