প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছিলো। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গন্ধুকে হত্যা করে তা থামিয়ে দেয়। আর মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের সফলতা কামনা করেছিলো। তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছিলো জিয়াউর রহমান।

শুক্রবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অনেক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের অনেক চিহ্ন মুছে ফেলেছে। এভাবে অনেক গাদ্দারি করেছে জিয়া।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ