বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা না গেলে এই দ্বন্দ্বে আরও বহু মানুষের প্রাণহানি ঘটবে।
সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন,নারায়ণগঞ্জ ও ফেনীতে যে ঘটনা ঘটেছে এতে দেশের মানুষ আতঙ্কে রয়েছে। দেশে এক অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে দেশে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার। তা না হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। আইন-শৃঙ্খলার অবনতি হবে। আওয়ামী লীগে আওয়ামী লীগে খুনোখুনি হবে।
তিনি বলেন,দেশের মানুষকে নিরাপত্তা দিতে জনপ্রতিনিধিত্বমূলক সরকার দরকার। আপনারা যদি এ সরকার গঠন না করেন,এদেশের মানুষ বসে থাকবেন না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণআন্দোলনে নামবেন।
দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে মন্তব্য করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন,৫ জানুয়ারি সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি। এ জন্য সরকারের মন্ত্রী-এমপিরা মুখে যা-ই বলুক তারা অস্বস্তিতে রয়েছেন।
সাবেক এ আইনমন্ত্রী বলেন,নজরুল আমাদের অনুপ্রেরণা। নজরুলের গান ও সাহিত্য সারা ভারতবর্ষকে অনুপ্রেরণা জুগিয়েছে। আজ দেশের যে অবস্থা,নজরুল বেঁচে থাকলে লেখনীর মাধ্যমে আন্দোলন গড়ে তুলতেন।
জাসাস সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ,জাসাসের সাধারণ সম্পাদক মনির খান,সহ-সভাপতি রিজিয়া পারভীন,আবু সালেহ, ড. খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
রাজনীতি
আ'লীগের দ্বন্দ্বে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ নেতাদের দ্বন্দ্বে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা না গেলে এই দ্বন্দ্বে আরও বহু মানুষের প্রাণহানি ঘটবে





