তুরস্কের ইজমির প্রদেশে ভূমিকম্পে বিপুল সংখ্যক লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান শনিবার এক শোকবার্তা দিয়েছেন।

শোকবার্তায় তিনি বলেছেন, ‘শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশে শক্তিশালী এক ভূমিকম্পে ২৪ জন নিহত ও আট শতাধিক আহত হয়েছেন। এছাড়া ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে তুরস্কের জনগণের সম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পে যারা নিহত হয়েছেন আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করছি তুরস্কের সরকার ও জনগণ খুব দ্রুতই এ শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

ভূমিকম্পে যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মর্যাদা করুন।’ প্রেস বিজ্ঞপ্তি

এমআর