আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের বড় দু'টি দল। কিন্তু এ দল দু'টির মধ্যে গণতন্ত্রের চর্চা নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
শনিবার বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে  কেন্দ্রীয় জাতীয় পার্টি (জেপি) আয়োজিত সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জুকে পরিবেশ ও বনমন্ত্রী নির্বাচিত করায় তাকে এ সংবর্ধণা দেওয়া হয়।
ঢাকা, ১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর