যুক্তরাস্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি সপ্তাহে দেশে ফিরতে পারেন। তার পরিবারের সদস্যদের বরাত দিয়ে বিএনপির মিডিয়া উয়িং কর্মকর্তা শায়রুল কবির খান টাইমনিউজবিডিকে এই তথ্য জানিয়েছেন।
র্তমান মহাজোট সরকারের আমলে নানা মামলায় বারবার কারাভোগ করেছেন তিনি। সর্বশেষ চলতি বছর কারাবন্দি অবস্থায় তিনি কয়েকটি জটিল রোগে আক্রান্ত হয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ ও উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি বিদেশে চিকিৎসাধীন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের একাধিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে নিতে হবে দীর্ঘমেয়াদি চিকিৎসা। ১
৪ থেকে ১৬ই সেপ্টেম্বর টানা তিনদিন চিকিৎসকদের সঙ্গে তার অ্যাপয়েন্টমেন্ট ছিল। এদিকে প্রাথমিক চিকিৎসা শেষে গত সপ্তাহে শিকাগো ও ডালাসে কয়েকজন আত্মীয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন মির্জা আলমগীর। আজ ১৮ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে তার।
সেখানে ব্যক্তিগত চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করে ২৩শে সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরেই তিনি সোজা নিজ জেলা ঠাকুরগাঁও চলে যাবেন। ঈদুল আজহার পর ঢাকা ফিরবেন তিনি। তবে চিকিৎসার জন্য মির্জা আলমগীরকে দ্রুতই যুক্তরাষ্ট্রে যেতে হবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে তিনি অন্তত ৪ দফায় কারাভোগ করেছেন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে টানা ৬ মাস কারাভোগ করেছেন তিনি।
এমএইচ





