সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ঢাকা-৫ আসনের ভোটারদের ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে রায়েরবাগ, মাতুয়াইল, খান বাড়ি ও ইসলাম নগর হয়ে মাতুয়াইল মেডিকেল পর্যন্ত গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢাকার ৬২ নম্বর ওয়ার্ড আমির একে আজাদের সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মাওলানা ইমাম হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল, ঢাকা-৫ আসনের সহকারী পরিচালক শাহজাহান খান, সদস্য সচিব মোহাম্মদ আলী, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য খন্দকার এমদাদুল হক ও মাওলানা মুহসিন উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন ৪৮ নম্বর ওয়ার্ড আমির আবুল হোসেন, ৫০ নম্বর ওয়ার্ড আমির মাওলানা সাদেক বিল্লাহ, ৬৫ নম্বর ওয়ার্ডের সহকারী সেক্রেটারি মাওলানা জুনাইদ ও শাফিউল আলম।
এমএম