আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুপরামর্শ দিয়ে বিএনপিকে ধ্বংস করে দিচ্ছেন। দলকে বাঁচাতে হলে বিএনপি থেকে তারেক রহমানকে বিদায় দিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শও দেন নাসিম।
আজ (রোববার) বিকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় নাসিম এ পরামর্শ দেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে অংশ নেওয়া জাতীয় পার্টি (জেপি) দৈনিক ইত্তেফাক-এর প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণে এ আলোচনা সভার আয়োজন করে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘আপনারা (বিএনপি নেতারা) বলছেন—আমাদের ঝেঁটিয়ে বিদায় করবেন। তাই বেগম জিয়াকে বলতে চাই, আপনার সঙ্গে থেকে যাঁরা আপনাকে কুপরামর্শ দিচ্ছেন তাঁদের ঝেঁটিয়ে বিদায় করুন।’
নাসিম বলেন, ‘একজন নেত্রী বলেছেন, আমরা পচে গেছি। পচন তো তাদের (বিএনপি) মধ্যে ঢুকে গেছে। গত ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে তিনি (খালেদা) আজকে এসব কথা বলছেন।’
নাসিম বলেন, আমরা আনন্দিত যে আজকে দেশ পরিচালনায় শেখ হাসিনার সঙ্গে মানিক মিয়ার যোগ্য উত্তরসূরি আনোয়ার হোসেন মঞ্জুও আছেন। একই সঙ্গে দেশ পরিচালনা করছেন।
মানিক মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে নাসিম বলেন, মানিক মিয়ার কলম এসএমজির চেয়েও শক্তিশালী ছিল। এ কলম বঙ্গবন্ধুর হাতে ছিল বলেই তিনি স্বাধীনতাযুদ্ধে বিজয়ী হয়েছেন। এটা কেউ অস্বীকার করতে পারবে না।
জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন দলটির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকি, জাতীয় মহিলা পার্টির সভাপতি নাজমুন নাহার, ইত্তেফাক-এর উপদেষ্টা সম্পাদক হাবিবুর রহমান মিলন প্রমুখ।
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//কেবি[/b]
তারেকই বিএনপিকে কুপরামর্শ দিচ্ছেন: নাসিম
আওয়ামী লীগ নেতা ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুপরামর্শ দিয়ে বিএনপিকে ধ্বংস করে দিচ্ছেন। দলকে বাঁচাতে হলে বিএনপি থেকে তারেক রহমানকে বিদায় দিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরামর্শও দেন নাসিম।
বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারি করছে
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাহিদ ইসলাম বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে তাদের দেওয়া র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
নাহিদ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।















