দেশে সাংগঠনিকভাবে আইএস নেই বলে ফের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জঙ্গিদের অরিজিনটা জামায়াত বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গিবাদের উৎপত্তি জামায়াত থেকে। জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে। তবে এটা নিয়ে এখনই বেশি কিছু বলবো না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, জোর গলায় বলছি, সাংগঠনিকভাবে দেশে আইএস নেই। দেশের জঙ্গি গ্রুপগুলো নাম পাল্টে নানা অপকর্ম করছে। দেশের সব জঙ্গিবাদের মূলে জামায়াত-শিবির।
আইএস দাবি করা তাজিয়া মিছিলের হোতাদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিদেশে থাকা বাংলাদেশিরা এমআরপি পাবেন, পাসপোর্ট অধিদফতরের সেই সক্ষমতা আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের তরুণরা অনেক ইনোভেটিভ। তারা বিকল্পভাবে ফেসবুক ব্যবহার করছেন। তবে তা না করাই ভালো।
এমএ
‘জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে’
দেশে সাংগঠনিকভাবে আইএস নেই বলে ফের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জঙ্গিদের অরিজিনটা জামায়াত বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জঙ্গিবাদের উৎপত্তি জামায়াত থেকে। জামায়াত নিষিদ্ধের আইনি প্রক্রিয়া চলছে। তবে এটা নিয়ে এখনই বেশি কিছু বলবো না।
জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন দুপুরে
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের জন্য দেশের ৭৭টি সাংগঠনিক জেলা ও মহানগর শাখার আমিরের নাম ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ৩ প্রস্তাব জামায়াতের
বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনিয়ম, জালিয়াতি ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং জামায়াতে ইসলামীর প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।













