শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, ভারতে বসে শেখ হাসিনা এখনও ষড়যন্ত্র করছে। পোশাক কারখানায় কারা অস্থিরতা করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের যে দলবল ছিল, তারা এখনও লুকিয়ে আছে। তাদের লোকেরা এখনও আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে। তাদের এখনও বের করছে না।
জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বেপারীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।
এনএইচ





