জাতিসংঘের একটি পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আগস্টের প্রথম সপ্তাহে পুরস্কারটি এরশাদকে প্রদান করা হবে।
আগামী ২ আগস্ট এরশাদ যুক্তরাষ্ট্রের উদ্দেশ ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জাপা সূত্রে জানা গেছে।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘স্যার (এরশাদ), একটি পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। পরে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবো।’
এ বিষয়ে এরশাদের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় সোমবার দুপুরে বলেন, ‘স্যারের বিদেশ যাওয়ার কথা রয়েছে।’
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া বলেন, ‘স্যার (এরশাদ) জাতিসংঘের একটি পুরস্কার গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে যাবেন।’
তবে জাপা চেয়ারম্যান জাতিসংঘের কী পুরস্কার পেয়েছেন সে বিষয়টি কেউই পরিষ্কার করতে বলতে পারেননি।
এএইচ





