দেশে রাজনীতির ক্যান্সার হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সমাজ থেকে রাজনৈতিক ক্যান্সার আগে দূর করতে হবে।
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নাসিম বলেন, আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে বিএনপির কি লাভ হয়েছে? তারা কি পেয়েছেন? বিরোধী দলের পদটিও তারা পাননি। তারা ভুল করেছে। এখনও তারা কি আবারও সেই রাজনীতি করতে চাইছেন? এটা রাজনৈতিক ক্যান্সার। তিনি বলেন, সংসদে যেতে পারেননি। এখন, বাইরে আছেন। আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিন।
তিনি বলেন, দুনিয়ার কোথাও জাতির পিতা ও জাতীয় সঙ্গীত নিয়ে মিথ্যাচার হয়না। অথচ আমাদের দেশে বিএনপি নামক রাজনৈতিক দলটি স্বাধীনতার ঘোষক, প্রথম রাষ্ট্রপতি নিয়ে মিথ্যাচার করছে।
নাসিম বলেন, হিমালয়ের পাদদেশে থেকে কোন অন্ধ যদি হিমালয়ের উচ্চতার পরিমাপ করতে না পারে সেটা হিমালয়ের দোষ না। অন্ধের দোষ। বঙ্গবন্ধুকে নিয়ে তারা যতই মিথ্যাচার করুক, একদিন তারা হারিয়ে যাবে। চন্দ্র-সূর্য যেমন সত্য, বঙ্গবন্ধুও তেমন মহানায়ক সত্য। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হিমালয়ের সমানই উঁচু হয়ে মানুষের হৃদয়ে থাকবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঢাকা রিপোর্টাস ইউনিটির সদস্যদের জন্য কম মূল্যে স্বাস্থ্যসেবা চালু করার পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ইউনিটির সদস্যের জন্য ঢাকা মেডিকেলে কিভাবে কম টাকায় স্বাস্থ্য সেবা চালু করা যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। তিনি বলেন, গরীবদের জন্য চিকিৎসা ইন্সুরেন্স চালু করা এবং হেলথ কার্ড করা হচ্ছে।
সাংবাদিকদের গঠনমুলক সমালোচনার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, আমাদের ভুলত্রুটি থাকলে সমালোচনা করুন। ধরিয়ে দিন। ভয় পাই না। কিন্তু সমালোচনার পাশাপাশি ভাল কাজগুলো তুলে ধরলে আমরা উৎসাহ পাই।
তিনি বলেন, সরকারের আন্তরিকতা থাকলে সম্পদের সীমাবদ্ধতার মধ্যেও অনেক কাজ করা যায়। যেগুলোর প্রমাণ আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। আমাদের লক্ষ্য স্বাস্থ্যসেবা মানুষের দোরগড়ায় পৌঁছে দেয়া। সে লক্ষ্য নিয়েই কাজ করছি।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতির ক্যান্সার হয়েছে : নাসিম
দেশে রাজনীতির ক্যান্সার হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সমাজ থেকে রাজনৈতিক ক্যান্সার আগে দূর করতে হবে
টিআইবি জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পরও রাষ্ট্র সংস্কারের কাঙ্ক্ষিত ভিত্তি তৈরি হয়নি বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
‘বাংলাদেশ পথ দেখিয়েছে’ নেহা বোরার মন্তব্যে উত্তপ্ত ভারতের রাজনীতি
বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ভারতীয় তরুণদের পথ দেখিয়েছে—অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরার এমন মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এ ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর ক্ষোপ প্রকাশ করেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
জহির উদ্দিন স্বপন এমপি নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকর সংসদ তৈরি করেছি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এমপি জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘রাজপথের নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা একটা কার্যকর জাতীয় সংসদ তৈরি করেছি। যেখানে বিরোধী দল সরকারি দলকে সমালোচনা করার অবাধ সুযোগ পাচ্ছে এবং অধিকার পাচ্ছে। তারা প্রতিদিন ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী সংসদ নেতাসহ সরকারকে ন্যায্য-অন্যায্য সমালোচনা করেই চলছে। অতএব মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক এই সংস্কারের কাজেও আমাদের নেতা হাত দিয়েছেন এবং জাতীয় সংসদকে তিনি কার্যকর করেছেন। ’
ভালো ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান তথ্যমন্ত্রীর
দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে যোগ্য, মেধাবী ও সৎ মানুষকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।
রাজনীতির পাশাপাশি আখিরাতের মুক্তির কাজও করতে হবে: আজহার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি বলেছেন, শুধু দল ক্ষমতায় গেলেই হবে না, ব্যক্তির বিজয়ও নিশ্চিত করতে হবে। দলের বিজয় হতে পারে রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন, আর ব্যক্তির বিজয় হলো আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ। তাই রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রত্যেককে আখিরাতের মুক্তির জন্য কাজ করে যেতে হবে।
















