রমনা থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাত নেতার জামিন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আদালত এই জামিন আদেশ দেয়।

ফখরুল ছাড়াও জামিনপ্রাপ্ত অন্যরা হলেন, স্থায়ী কমিটির ৩ সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান ও বরকত উল্লাহ বুলু।

এম আর