জাতীয় ঐক্য প্রক্রিয়ায় আহ্বায়ক ড. কামাল হোসেন দেশে ফিরে এসেছেন।
আজ (০৬ অক্টোবর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
এসময় সঙ্গে ছিলেন তার স্ত্রী হামিদা হোসেন। কামাল হোসেনের পরিবারের একজন সদস্য এই তথ্য জানান।
গত ২৬ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতার কারণে থাইল্যান্ডে যান। ওই সময় কামাল হোসেন জানিয়েছিলেন, হাঁটুর সমস্যার কারণে তিনি ব্যাংকক যাচ্ছেন। ৬ বা ৭ অক্টোবর তার দেশে ফেরার কথা।
ড. কামাল হোসেনের বিদেশ যাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “চলমান জাতীয় ঐক্যের প্রক্রিয়া আবারও সরব হবে ড. কামাল হোসেনের দেশে ফেরার মধ্য দিয়ে।”
শনিবার দুপুরে একাধিক রাজনৈতিক দলের নেতা জানান, আগামী ২-১ দিনের মধ্যে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য-প্রক্রিয়া ও বি. চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের মধ্যে বৈঠক হবে। ওই বৈঠকের পরই বিএনপির সঙ্গে আলোচনা শুরু হবে।
এমবি





