প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, অবরোধ হরতালে নাশকতার চিত্র দেখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করেননি। যা ঘটছে গণমাধ্যম তো অবশ্যই তা দেখাবেন। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন- হরতাল কেউ মানছে না, সব কিছু স্বাভাবিক ভাবেই চলছে- সহিংসতার ঘটনার পাশাপাশি এগুলোও দেখাতে বলেছেন তিনি।
বেসরকারি টেলিভিশন বাংলাভিশনের মঙ্গলবার রাত ১২ টার নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক গোলাম মর্তুজার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অপর এক প্রশ্নে ইকবাল সোবহান বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে যদি খাবার না যায় তাহলে তারা কী খেয়ে আছেন। যদি না খেয়ে থাকেন তাহলে ওনারা বেচে আছেন কিভাবে। খাবার ঠিক ই যাচ্ছে। খাবার যাচ্ছে না-এটা অপপ্রচার।
অনুষ্ঠানের অতিথি প্রফেসর মাহাবুব উল্লাহ বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে চায় না। তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে দুই দলকে একযায়গায় আসতে হবে।
এসময় ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিএনপি আন্দোলন বন্ধ করলে বোমা হামলা বন্ধ হবে। এর পর হামলা হলে দায় সরকারের।
এর পর প্রফেসর মাহাবুব উল্লাহ বলেন, ভায়োলেন্স তো অনেকভাবেই হচ্ছে। বোমা হামলাতেও হচ্ছে আবার তা দমনের নামেও হচ্ছে।
উপস্থাপক প্রশ্ন করেন- এর দায় নিবে কে? এসময় প্রফেসর মাহাবুব উল্লাহ বলেন, বোমা হামলা হলে পজেটিভ কাভারেজ পায় কারা। এটা না হলে ওই পক্ষটির তো কাভারেজ থাকে না।
জেএ





