২০ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার না করলে জনগণ ক্ষমতার ‘গ্যাসলাইন’ বন্ধ করে দেবে।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা আয়োজিত গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে দেশ আমার-গ্যাস আমার আওয়াজ তোলো শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জাগপা কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন বাবলু, মাস্টার এম. এ মান্নান, এম রহমান, হাফিজুর রহমান, বেলায়েত হোসেন মোড়ল, নগর জাগপা নেতা সানাউল্লাহ সানু, ফাইজুর রহমান, আরিফ হোসেন ফিরোজ, রিয়াজ রহমান, যুব জাগপা নেতা রফিকুল ইসলাম সিকদার, মনিরুল ইসলাম মনির, বেলাল আহমেদ, ইব্রাহিম জুয়েল, নগর যুব নেতা নজরুল ইসলাম বাবলু, আরিফুল হক তুহিন, আল-আমিন, ঢাকা জেলা যুব জাগপা নেতা আশিকুর রহমান আশিক, জাগপা ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রুবেল, নাহিদ হাসান, শ্যামল চন্দ্র সরকার, জাগপা মজদুর লীগের নগর সদস্য সচিব মাহবুব হোসেন বাবু।

শফিউল আলম বলেন, অনুমোদিত প্রস্তাবে ৪৫০ টাকার দুই চুলা ১০০০ টাকা ও ৪০০ টাকার এক চুলা ৮৫০ টাকা করা হবে। দেশের মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষেরা বাচঁবে কেমন করে।

তিনি বলেন,পবিত্র হজ ও পেয়ারে নবী (স.) সম্পর্কে শেখ হাসিনার সরকারের মন্ত্রী লতিফ সিদ্দিকীর কটুক্তি ধর্মপ্রাণ মানুষের বুকে আগুন জ্বালিয়েছে। এ আগুন নেভার আগেই গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা হচ্ছে।

গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শফিউল আলম বলেন,এটা কোন দলীয় ইস্যু নয়। বাঁচা-মরার লড়াই।

একে,