কওমী মাদ্রাসা পদ্ধতি ভয়াবহ বিপজ্জনক’ অর্থমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মন্ত্রীপরিষদ থেকে তার অপসারণের দাবি করেছে হেফাজতে ইসলাম।
বুধবার বিকালে এক যৌথ বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা জুনাইদ বাবু নগরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, আমরা অত্যন্ত ক্ষোভ ও দু:খের সঙ্গে কওমী মাদ্রাসা সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন জঘন্য উক্তি ও মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান ও শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীসহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে দাবি করছি মন্ত্রী পরিষদ থেকে তার অপসারণ।
এসএইচ





