এরশাদকে জেলে যেতে হয়েছিলো বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য। সেই খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়ার জন্য আজ জেলে।

জাপা দীর্ঘ ২৮ বছর ধরে ক্ষমতার বাইরে আছে, এই ২৮ বছর যদি বিএনপি ক্ষমতার বাইরে থাকে তাহলে সেই বিএনপি’র কোন অস্তিত্ব থাকবেনা। জাতীয় পার্টি ছাড়া কোন দল ক্ষমতায় আসতে পারবে না। এই জাতীয় পার্টি আছে বলেই বিএনপি ক্ষমতায় ছিলো। আর এই জাতীয় পার্টির জন্যই আ’লীগ ক্ষমতায় টিকে আছে।

গতকাল মঙ্গলবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় দলগ্রাম দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে দলগ্রাম ইউনিয়ন জাপা'র আয়োজনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রোকন উদ্দিন বাবুল এসব কথা বলেন।

তিনি বলেন, এরশাদ ক্ষমতায় থাকাকালীন যত উন্নয়ন ও সংস্কার হয়েছে। বর্তমান সরকার ও বিএনপির আমলে তত উন্নয়ন হয়নি। কারণ এরশাদ তার নিজের স্বার্থে কোন রাজনীতি করেননি। তিনি শুধু দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেছে। তাই দেশের মানুষ আগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।

দহগ্রাম ইউনিয়ন জাপা’র আহবায়ক আখেরুজ্জামান স্বাধীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জাপা'র সভাপতি ডাঃ নাজির হোসেন আহমেদ, সম্পাদক বিধান চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান টুকু, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাকুর ইসলাম রাজ্জাক প্রমূখ।

এর আগে উপজেলার কালভৈরব বাজারের অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যালয় ও দলগ্রাম বাজারে ইউনিয়ন জাপা দলীয় কার্যালয় উদ্বোধন করেন।

সরকার/জেড