স্বচ্ছ ইমেজের অধিকারী মকবুল আহমাদ জামায়াত ইসলামীর নতুন আমির নির্বাচিত হয়ে শপথ গ্রহন করেছেন। এর পর থেকে নিদৃষ্ট কিছু মিডিয়ায় তার বিরুদ্ধে প্রচারনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি আজ গণমাধ্যমে পাঠানো ‘ইন্ডিপেনডেন্ট২৪ ডট টিভি ও আমাদের সময় ডট কম’ এ প্রকাশিত নিউজের প্রতিবাদ বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, একজন স্বচ্ছ রাজনীতিবিদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা এক ধরণের মিথ্যা প্রোপাগান্ডার শামিল। এসব অপপ্রচার করে কারো সম্মান নষ্ট করা যায় না।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ৭১ সালের পর থেকে যার বিরুদ্ধে কোন মামলা বা জিডি হয়নি, তাকে মানবতা বিরোধী হিসাবে তুলে ধরার চেষ্টা হচ্ছে; যা একেবারেই হাস্যকর।
তিনি আরো বলেন, মকবুল আহমাদের মত একজন সৎ, চরিত্রবান ও কোমল স্বভাবের নেতার বিরুদ্ধে হত্যা, লুটপাট ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের মত অভিযোগ তোলার চেষ্টা হাস্যরস ছাড়া কিছুই নয়। তাঁর এসব বিষয়ের সাথে জড়িত থাকার প্রশ্নই আসেনা।
অধ্যাপক মুজিব বলেন, যে ব্যাক্তিকে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত যারা ফেরস্তার মত মানুষ বলে মন্তব্য করতেন, আমির হিসাবে শপথ নেওয়ার পর তারাই তাঁর বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত দেয়ার চেষ্টা করছেন, যা জাতি হিসাবে আমাদের লজ্জিত করে।
তিনি বলেন, এতে বুঝা যায় এসব বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসব বক্তব্য মকবুল আহমাদকে রাজনৈতিকভাবে হেয় করতে ষড়যন্ত্রের অপচেষ্টা মাত্র।
দেশবাসীর উদ্দেশ্যে ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে দৃষ্টি আকর্ষণ করেন তিনি এবং সাথে সাথে জামায়াত আমির মকবুল আহমাদের বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জারিফ





