সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে বুধবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে এই সংবাদ সম্মেলন হবে বলে মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম জানিয়েছেন।
সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হলেও এতে বাংলাদেশে চলমান ঘটনাবলি নিয়েও সরকার প্রধানের বক্তব্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
বরাবরই প্রধানমন্ত্রীর এই ধরনের সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলি এবং অন্য বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
গত শুক্রবার প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যাওয়ার পর পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীসহ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে, যাতে জঙ্গি সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।
ঢাকায় ফেরার আগে মদিনায় সৌদি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক অনুষ্ঠানে বক্তব্যে শেখ হাসিনা এসব হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন।
তার প্রতিক্রিয়ায় বিএনপি বলে, বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপের মধ্য দিয়ে সরকার জঙ্গিদের শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে।
এসএম





