এ সরকারের আমলে কেবল মৃত্যুর মিছিল চলছে। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় বসার পর থেকে একের পর এক এমন মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে লেবার পার্টি আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সহায়ক সরকারের অধিনেই নির্বাচন চায় দেশের মানুষ। আওয়ামী লীগের এমন লোক দেখানো নির্বাচনের ধোকার মধ্যে পড়তে চায় না তারা।
খালেদা জিয়া বলেন, এই সরকার দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এবারো সেই ফন্দি আটার ব্যবস্থা করছে। দেশের মানুষ বার বার আওয়ামী লীগকে এমান সুযোগ দিবে না। মানুষ এখন অনেক সচেতন। তাই আপনাদের পাতানো ফাঁধে আর পা দিবে না তারা।
পাহাড় ধসে মৃত্যুর ঘটনায় বেগম জিয়া বলেন, এ সরকারের আমলে কেবল মৃত্যুর মিছিল চলছে। এই সরকার অবৈধভাবে ক্ষমতায় বসার পর থেকে একের পর এক এমন মৃত্যুর ঘটনা ঘটে যাচ্ছে। তাই দেশের মানুষ আর এই অবৈধ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।
এর আগে পবিত্র মাহে রমজানের ১৫তম দিনে রবিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস সেন্টারে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এমবি





