২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ । দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ তিনি এক বিবৃতিতে বলেন,২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। মহান শহীদদের রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলা ভাষা (রাষ্ট্রভাষা) আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভ করেছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছেন জাতি তাদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি ভাষা আন্দোলনের মহান শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি।

বাংলা ভাষাকে সর্বস্তরে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলাভাষাকে হেফাজত করতে হবে। তা হলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন স্বার্থক হবে।

ওএফ