টিআইবির সাম্প্রতিক একটি গবেষণা প্রতিবেদনের প্রতি ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল হাসান বলেছেন, ‘কিছু কিছু জ্ঞানপাপী, বুদ্ধিজীবী ও সুজনরা প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু সংসদীয় গণতন্ত্রে যে ক্ষমতা প্রধানমন্ত্রীর ভোগ করার কথা, তিনি তাই করছেন।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে শেখ হাসিনার ৩৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, নিউইয়র্কে প্রতিদিন মানবাধিকার ভুলন্ঠিত হচ্ছে। সেদিকে কারো নজর নেই। অথচ নিউইয়র্ক ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন বাংলাদেশের সমালোচনা করে।
তিনি বলেন, এরা বিএনপির সুরে কথা বলছে। টিআইবিও একই সুরে কথা বলছে। ওরা বিশেষ উদ্দেশ্য নিয়ে কথা বলে। আবার কিছু বিশেষ বিষয়ে ওরা মুখ বন্ধ রাখে। আসলে সুজন, টিআইবি দেশকে পিছিয়ে দিচ্ছে।
সরকারের সমালোচকদের উদ্দেশ্যে কামরুল বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যাদের প্রযুক্তির জ্ঞান নেই সেই মুর্খরাই সরকারের বিরোধীতা করছে। দেশকে বিভাজন বিভক্তির দিকে ঠেলে দিচ্ছে।
শুক্রবার বেলা ১১টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
[b]ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]