নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ছেলে এ কে এম অয়ন ওসমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ এই তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে রিয়াদ ফেসবুকে স্ট্যাটাসে জানান, “নারায়ণগঞ্জবাসীর প্রিয় মানুষ ‘অয়ন ওসমান’ সাহেবের করোনা পজিটিভ। তিনি তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ যেন এ মহামারির হাত থেকে সবাইকে রক্ষা করেন।”
এমবি





