বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ সালে যেভাবে গণতন্ত্র ধ্বংস করেছিল আজও তেমনভাবে গণতন্ত্র ধ্বংসের কাজ চলছে। মামলা দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের, গুম-খুন করা হচ্ছে। সবশেষে এখন তারা নিজেরা নিজেদের নেতাকর্মীদের খুন করছে। আসলে তাদের এখন কোনো কিছুর ওপর নিয়ন্ত্রন নেই। নারায়ণগঞ্জ ও ফেনীর ঘটনা তার প্রমাণ।'
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসহ কোনো কিছুর উপরে সরকারের নিয়ন্ত্রন নেই বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশ গঠনে ও জনগণের কল্যাণে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বিমানবন্দরসহ বিভিন্ন স্থান থেকে জিয়ার নাম মুছে ফেলার মাধ্যমে সরকার জনগণের মন থেকে জিয়াকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। কিন্তু তারা তা পারবে না। কারণ তার (জিয়াউর রহমান) নাম মানুষ হৃদয়ে ধারণ করে রেখেছে।
বিএনপি অবৈধ নয় বলে জানিয়ে তিনি বলেন, আজ আপনারা বলছেন বিএনপি অবৈধ। বিএনপির জন্ম হয়েছে একটি গণতান্ত্রিক পরিবেশে এবং গণতান্ত্রিক দেশে। আর আওয়ামী লীগের জন্ম হয়েছে অবৈধভাবে। কেননা শেখ মুজিব সব দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিলেন। ৪টি রেখে সকল পত্রিকা বন্ধ করেছিলেন। পরে জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।
জিয়াউর রহমান শেখ মুজিবের খুনি- সরকারের মন্ত্রী ও নেতাদের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারাই আপনাদের নেতাকে খুন করেছেন। শেখ মুজিব নিহত হওয়ার পর ৩২ নাম্বারে তার লাশ পড়েছিল কেউ ধরেনি। সে সময় খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারাই তার রক্তের উপর ক্ষমতায় যেতে শপথ নিয়েছিল, জিয়াউর রহমান নয়।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহবান জানিয়ে তিনি বলেন, 'আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।'
শ্রমিকদের কল্যাণে জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'আওয়ামী লীগ যেখানে ব্যর্থ সেখানে জিয়াউর রহমান সফল। সে কারণেই তারা (আওয়ামী লীগ) জিয়াউর রহমানের নাম সহ্য করতে পারে না।'
সরকারের মন্ত্রীদের সমালোচনা করে নজরুল আরও বলেন, 'ভোট চুরি করে যারা ক্ষমতায় আসে সেই সরকারের মন্ত্রীদের গলা মোটা করে কথা বলার কোনো অধিকার নেই। তাদের উচিত পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করে।'
শাহরিয়ার কবির ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর সমালোচনা করে তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন সময়ে আপনারা সুযোগসুবিধা নিতে জিয়ার পিছনে কি পরিমান ছুটেছেন তা আমরা ভুলি নাই।
সংগঠনের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম, শ্রমিক নেতা সালাহ উদ্দিন প্রমুখ।
[b]ঢাকা, এমআর// ২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই
[/b]
রাজনীতি
আ.লীগ গণতন্ত্র ধ্বংস করছে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ৭২ থেকে ৭৫ সালে যেভাবে গণতন্ত্র ধ্বংস করেছিল আজও তেমনভাবে গণতন্ত্র ধ্বংসের কাজ চলছে। মামলা দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের, গুম-খুন করা হচ্ছে।





