বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে বুধবার বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ১৫টি স্পটে এ সমাবেশ করার কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় অবশেষে প্রেসক্লাবে সমাবেশের সিদ্ধান্ত হয়।
এর আগে মঙ্গলবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর কমিটির যৌথসভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহবায়ক মির্জা আব্বাস।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





