মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, ক্বেরাত, হামদ/নাত ও আবৃত্তি প্রতিযোগিতার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। মাসব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগিতার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি রাজধানী ঢাকার গার্লস গাইড এ্যাসোসিয়েশন মিলনায়তনে ১২ নভেম্বর ২০২২ শনিবার বিকালে সম্পন্ন হয়।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি বিশিষ্ট কবি, শিল্পী ও সাংস্কৃতিক সংগঠক যাকীউল হক জাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমসের আলী, সাংস্কৃতিক সংগঠক ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, নজরুল সংগীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, আবৃত্তি শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি জাকির আবু জাফর, শিল্পী গোলাম মাওলা প্রমুখ।
ক্বেরাত, হামদ/নাত ও আবৃত্তি প্রতিযোগিতা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার প্রত্যেক থানাভিত্তিক অংশগ্রহণের মাধ্যমে মাসব্যাপি আয়োজিত এই প্রতিযোগিতায় ঢাকার দুই হাজারের অধিক প্রতিযোগীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনটি গ্রুপ পদ্ধতি ছিলো। যেমন : ‘ক’ বিভাগ (৩য় শ্রেণী থেকে ৭ম শ্রেণী পর্যন্ত), ‘খ’ বিভাগ (৮ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী), ‘গ’ বিভাগ (স্নাতক ১ম বর্ষ থেকে সকল বয়সের জন্য উন্মুক্ত। মহানগরীর ওয়ার্ড থানা জোন পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে মহানগরী দক্ষিণ এরিয়া নিয়ে আজ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এবং বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ১ম পুরস্কার হিসেবে নগদ ২৫,০০০/- পঁচিশ হাজার টাকা, ২য় পুরস্কার হিসেবে নগদ ২০,০০০/- বিশ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে নগদ ১৫,০০০/- পনের হাজার টাকা সহ ৪র্থ পুরস্কার হিসেবে আকর্ষণীয় বই সেট, ৫ম পুরস্কার হিসেবে আকর্ষণীয় বই সেট বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও সনদ ক্রেস্ট প্রদানসহ প্রত্যেক বিজয়ী প্রতিযোগী এবং প্রত্যেক বিভাগের সেরা ৫ প্রতিযোগীকে নিয়ে টিভি কনটেন্ট নির্মাণ ও লাইভ অনুষ্ঠানের সুদূর প্রসারী পরিকল্পনার কথা বলা হয়।
প্রধান অতিথি বিচারপতি আব্দুর রউফ বলেন, মহানবী মুহাম্মদ (সা) তাঁর পুরো জীবনে দ্বীনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলন সংগ্রাম করে সফল হয়েছেন। দ্বীন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে মহানবী (সা)-কে তাগুতী শক্তির সীমাহীন রোষানলে পড়তে হয়েছে। তৎকালিন রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত তাগুতী শক্তি কর্তৃক সীমাহীন অপবাদ, নির্মম পাশবিকতা-জুলুম-নির্যাতন-নিষ্পেষন এমনকি নিজ জন্মভূমি থেকে বিতাড়িত হয়েও তিনি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের ব্যাপারে কোন আপস করেননি।
প্রফেসর ড. এম শমসের আলী বলেন, সামনে রোল মডেল নেই, পৃথিবীর একমাত্র আদর্শ নবী মুহাম্মদ সা.। মিষ্টি খাওয়ার গল্প তো বিজয়ের সময়ে। ভালো কাজ করতে থাকেন, মানুষ ভালোকে খুঁজে নিবে। মুসলমান কখনো সাম্প্রদায়িক হতে পারে না। ইসলামী সংস্কৃতি সব সময়ই মানুষের কল্যাণের পক্ষে কথা বলে। মানুষের আত্মীক উন্নয়নে এ সংস্কৃতির গুরুত্ব আবশ্যকীয়।
সভাপতির বক্তব্যে কবি জাকিউল হক জাকি বলেন, কুরআন নাযিল হয়েছিল রাসূলের প্রতি। আর কুরআনের লক্ষ্যকে বুঝতে হলে রাসূলের জীবনী অধ্যয়ন করা প্রয়োজন। রাসূল (সা.) এর আগমন হয়েছিল বিশ্বের সর্বাধিক অন্ধকারাচ্ছন্ন, বিভ্রান্ত ও বিপথগামী জাতির মধ্যে। তারা যুদ্ধ বিগ্রহ, হত্যা-নির্যাতন, দুর্বল ও নারীদের প্রতি অত্যাচার, মদ্যপানসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। আর রাসূল (সা) তার জীবদ্দশায় অতি অল্প সময়ের মধ্যে একরম একটি মূর্খ জাতিকে সুপথে এনেছেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক সংগঠক মাহবুব মুকুলের উপস্থাপনায় পুরস্কার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিজয়ী হয়েছে যারা ঃ ফাইনাল রেজাল্ট ২০২২ হামদ/নাত “ক” গ্রুপ ১ম স্থান আহনাফ আদিল শাফী (খিলগাও পশ্চিম), ২য় মাহজুবা ইজাফা মুহান্নী (সাহিত্য সংস্কৃতিক কেন্দ্র), ৩য় এম এম শাফিন হাসান (খিলগাও), ৪র্থ মুজাহিদুল ইসলাম (যাত্রাবাড়ী শ্যামপুর), ৫ম মাহির মাহমুদ (সাহিত্য সংস্কৃতিক কেন্দ্র)।
হামদ নাত “খ” গ্রুপ ১ম কাজী শোয়াইব হাসান (যাত্রাবাড়ী শ্যামপুর), ২য় মাহফুজুর রহমান (ডেমরা পূর্ব), ৩য় ওবায়দুল্লাহ (যাত্রাবাড়ী শ্যামপুর), ৪র্থ আমীর হোসাইন (সাহিত্য সংস্কৃতিক কেন্দ্র), ৫ম শাহরিয়ার নাফিস (পল্টন দক্ষিণ)।
হামদ/নাত “গ” গ্রুপ ১ম সাইদুল ইসলাম (সাহিত্য সংস্কৃতি কেন্দ্র), ২য় শফিউল্লাহ আশরাফী (ডেমরা পূর্ব), ৩য় এনাম খান (সাহিত্য সংস্কৃতিক কেন্দ্র), ৪র্থ আরিফুল ইসলাম (পল্টন দক্ষিণ), ৫ম আলমগীর হোসেন (কলাবাগান পশ্চিম)।
ক্বেরাত ফলাফল ১ম জোবায়ের আহমেদ (পল্টন দক্ষিণ), ২য় আহমেদ আব্দুল্লাহ নূর (বংশাল উত্তর), ৩য় মুসফিরাহ সাফরীন (সবুজবাগ দক্ষিণ), ৪র্থ জাহিন ইকবাল (সাহিত্য সংস্কৃতিক কেন্দ্র), ৫ম ফাইয়াদ মুকতাদির আফ্রিদি (ডেমরা পূর্ব)।
ক্বেরাত “খ” গ্রুপ ১ম জাহিদুজ্জামান (সবুজবাগ দক্ষিণ), ২য় খোন্দকার জুলকার নাইন (লালবাগ পশ্চিম), ৩য় আব্দুর রহমান (সাহিত্য সংস্কৃতি কেন্দ্র), ৪র্থ আবু নাঈম (খিলগাও), ৫ম মো. ফখরুল ইসলাম (শাজাহানপুর পূর্ব)।
ক্বেরাত “গ” গ্রুপ ১ম মমিনুল ইসলাম (সাহিত্য সংস্কৃতি কেন্দ্র), ২য় আব্দুল বারি (যাত্রাবাড়ী শ্যামপুর), ৩য় মাইনুল ইসলাম (হাজারিবাগ পূর্ব), ৪র্থ মুজাহিদুল ইসলাম (কদমতলী), ৫ম আহমদ আব্দুল্লাহ (লালবাগ পূর্ব)।
আবৃত্তি “ক” গ্রুপ ১ম মাফরুহা বিনতে শাকুর (সাহিত্য র্সস্কৃতি কেন্দ্র), ২য় আব্দুল্লাহ আল রাফি (সাহিত্য সংস্কৃতি কেন্দ্র), ৩য় নাকিব আল মুহতাদি (মুগদা পশ্চিম), ৪র্থ ইসরাত জাহান ভূঁইয়া (সাহিত্য সংস্কৃতি কেন্দ্র), ৫ম সানজিদা ইসলাম তুবা (হাজারিবাগ পূর্ব)।
আবৃত্তি “খ” গ্রুপ ১ম মাজহারুল ইসলাম আলভি (যাত্রাবাড়ী শ্যামপুর), ২য় এম সাব্বির আহমেদ (কলাবাগান পশ্চিম), ৩য় নাজমুল হাসান (যাত্রাবাড়ী মধ্য), ৪র্থ খালিদ জেড সরকার (রমনা), ৫ম কাজী ফাহিম হোসেন।
আবৃত্তি “গ” গ্রুপ ১ম নজরুল ইসলাম (লালবাগ পশ্চিম), ২য় সৈয়দ আল জাবের (সাহিত্য সংস্কৃতি কেন্দ্র), ৩য় হিজারুল ইসলাম (মুগদা দক্ষিণ), ৪র্থ শাহিনুর রহমান (শাহাবাগ পশ্চিম), ৫ম এম এ তাওহীদ (সাহিত্য সংস্কৃতি কেন্দ্র)।





