রোমান ক্যাথলিক গুরু পোপ ফ্রান্সিস বলেছেন, ‘মৌলবাদ সব ধর্মের জন্যই ক্ষতিকারক । রোমান ক্যাথলিক চার্চও এর বাইরে নয়।

সোমবার মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন।

আজ এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাঁচ দিনের আফ্রিকা সফরের শুরুতে গত বুধবার কেনিয়া যান পোপ ফ্রান্সিস। এরপর তিনি উগান্ডা যান।

পোপ বলেন, ‘মৌলবাদ সব সময় বেদনাদায়ক। এটি ধর্মীয় কিছু নয়, এতে ঈশ্বর নেই, এটা গোঁড়ামি।’

আফ্রিকা সফরের শেষ দিকে ১২ কোটি ক্যাথলিকের এই ধর্মগুরু খ্রিষ্টান ও মুসলমানদের সম্পর্ক ‘ভাই ও বোনের’ বলে উল্লেখ করে। তিনি দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদকর বিরোধের অবসান ঘটানোর আহবান জানান্।

পোপ বলেন, ‘আমরা ক্যাথলিকরা সংখ্যায় কম। কিন্তু আমাদের মধ্যেও অনেক মৌলবাদী আছেন। তাঁরা মনে করেন তাঁরা প্রকৃতবাদী, অন্যরা দুর্নীতিগ্রস্ত।’

এসএইচ