সোমবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। আজ (শনিবার) বাংলাদেশের আকাশে চাঁদ না দেখায় কাল রোববার থেকে রমজান শুরু হচ্ছে না।

এদিকে, রোববার থেকে সৌদি আরব ও মধ্য প্রাচ্যে রমজান শুরু হওয়ায় সোমবার থেকে বাংলাদেশে রোজা শুরু হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

বায়তুল মোকাররমে বৈঠকে বসেছে ১৫ সদস্য বিশিষ্ট চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, ডিজি সামীম মো: আবজাল, বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // কেবি