টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আবু তাহের (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।

আবু তাহের কিশোরগঞ্জের সৈয়দ আলীর ছেলে। বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে আসা আবু তাহেরের রাত সাড়ে ৮টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়।

এ নিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু হয়েছে।

এবিএস