বাংলাদেশের আকাশে রোববার (০২ অক্টোবর) পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ সোমবার থেকে ১৪৩৮ হিজরি সাল শুরু হয়েছে। আগামী ১২ অক্টোবর, বুধবার সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা। আমরা হিজরি নববর্ষকে জানাই খোশ আমদেদ।

বাংলাদেশে হিজরি তারিখ ব্যবহার হয় সীমিতভাবে। যদিও হিজরি সালের সঙ্গে জড়িয়ে আছে মুসলমানদের ইবাদত-বন্দেগির বিষয়। তার পরও হিজরি সালকে কেন্দ্র করে তেমন কোনো আয়োজন পরিলক্ষিত হয় না।

নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনার পথে হাঁটা। অদৃশ্যের কোনো খবরই মানুষ জানে না, জানার কথাও নয়। তার পরও মনেপ্রাণে আশা করি, নতুন হিজরি সাল বয়ে আনুক আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি।

আমরা জানি, হজরত ঈসা (আ.)-এর আসমানে গমনের পর থেকে খ্রিস্টাব্দ সাল গণনা করা হয়ে থাকে। আর শেষ নবী হজরত রাসূলুল্লাহ (সা.)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের দিন অর্থাৎ ৬২২ খ্রিস্টাব্দ থেকে হিজরি সাল গণনা করা হয়।

হিজরি সালের ক্যালেন্ডার হজরত রাসূলুল্লাহ (সা.)-এর সময় থেকে প্রচলিত ছিল না। হজরত রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের সাত বছর পর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.)-এর শাসনামলে ১৭ হিজরি থেকে হিজরি সালের প্রচলন করা হয়।


এমএনজে