হজ্জ এজেন্সিদের সংগঠন হাব সম্মিলিত পরিষদ কোন রাজনৈতিক সংগঠন নয়, একটি মহল সম্মিলিত পরিষদের অবস্থান ভালো দেখে জামায়াত সমর্থীত প্যানেল বলে প্রচারোণা চালাচ্ছে বলে জানিয়েছেন হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো: গোলাম ফারুক পিংকি।

রবিবার রাতে রাজধানির পল্টনস্থ ফার্স হোটেলে হজ্জ এজেন্সিদের সর্বোচ্চ সংগঠন হাবের ২০১৫-২০১৭ নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

গোলাম ফারুক বলেন, আমরা হাবকে রাজনীতি ও দূর্নীতিমুক্ত দেখতে চাই। তাই আমরা সৈয়দ গোলাম সরোয়ারের নেতৃত্বে হাব সম্মিলিত পরিষদ প্যানেলের বিজয় দেখতে চাই।

তিনি আরো বলেন, একটি মহল সম্মিলিত পরিষদের অবস্থান ভালো দেখে জামায়াত সমর্থীত প্যানেল বলে প্রচারোণা চালাচ্ছে। আমি বলতে চাই হাব সম্মিলিত পরিষদ যদি জামায়াতের প্যানেল হতো তাহলে আমাকে লক্ষীপুর আওয়ামী লীগের সভাপতি হিসেবে সমর্থন দেওয়ার কথা নয়।

অনুষ্ঠানে প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরোয়ার বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী করলে আমি দূর্নীতিমুক্ত হাব গড়বো।

হাব সম্মিলিত পরিষদে প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরোয়ারের নেতৃত্বে কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদে ২১জন, চট্রগ্রামে ৩জন, সিলেটে ৩জন, ঢাকা অঞ্চলে ১৩জন, চট্রগ্রামে ১২জন এবং সিলেটে ৬জন নির্বাচনে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আটাব সভাপতি এস এন মুঞ্জুর মোর্শেদ মাহবুব, হাবের সাবেক সহ-সভাপতি ও লক্ষিপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম ফারুক পিংকি, হাব নির্বাচনের আপিল বিভাগের প্রধান হাজী মাজহারুল ইসলাম, হাব নির্বাচনের চেয়ারম্যান হারুনর রশিদ, হাবের সাবেক সভাপতি জামাল উদ্দিন, আব্দুস সোবহান ভুঁইয়া হাসান প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল হাবের নির্বাচনে হাব সম্মিলিত পরিষদ প্যানেল, হাব গণতান্ত্রিক ফোরাম ও ইউনাইটেড ফোরাম প্যানেলের সাথে ভোট যুদ্ধ করবে।

এআই/এমকে