আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত৷ শবে বরাত অর্থ সৌভাগ্যের রজনী। এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন।

ধর্মপ্রাণ মুসলমানগণ পবিত্র রাতে নামাজ, ইবাদত-বন্দেগির মধ্যে দিয়ে বিগত জীবনের ভুল-ভ্রান্তি ও পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন৷

শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত শবে বরাত হিসেবে পালন করে মুসলিম উম্মাহ৷ এই শাবান মাসের পরেই আসে পবিত্র রমজান৷ তাই শবে বরাত মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে।

শবে বরাত উপলক্ষে নামাজ, ইবাদত-বন্দেগির পাশাপাশি মুসলমানদের বাড়িতে সাধ্যানুযায়ী হালুয়া-রুটিসহ বিশেষ খাবার রান্না করা হয়৷

শাবান মাসের মধ্যবর্তী তিন দিন রোজা রাখা অনেক বরকতময়৷ দিনটি উপলক্ষে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম)// এসআর