পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও পবিত্র ঈদুল ফিতর-এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী ২৮ জুলাই (সোমবার) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন, ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, জেএ